ঢাকাSaturday , 12 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান অপু (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে উপজেলার বেংগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি লালপুর উপজেলার বাকনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নিহতের ভাই হামিদুল ইসলাম বলেন, মেহেদী হাসান নির্মাণ শ্রমিকের কাজে বেংগাড়ি গ্রামে আনার আলীর বাড়ির ছাদের সাটারিং খোলার কাজে যান। কাজ করার সময়ে পা ফসকে বিদ্যুতের লাইনে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কারো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।