ঢাকাMonday , 31 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিন মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ মে) দোয়ারাবাজার উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন মতিন মিয়া। এ ঘটনার পর রোববার ধর্ষণের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ২২। মামলার পরিপ্রেক্ষিতে আসামি আব্দুল মতিনকে রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।