ঢাকাMonday , 31 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ইমন দাশ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।
সোমবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইমন দাশ ওই এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা রতন দাশের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল (রোববার) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইমন দাশ নামে এক তরুণ। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তরুণের খোঁজ পায়নি। এরপর আজকে সকালে আবারও উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল। পরে সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজের স্থানের পাশে থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।’