ঢাকাSaturday , 29 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ মে) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে শনিবার বিকেলে হরিপুর গ্রামের শাহীন ও শরীফ নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।’