ঢাকাThursday , 27 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ৯৯

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৭১ জনে।
বৃহস্পতিবার (২৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬ জন ও বিভিন্ন উপজেলার ৪৩ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।