ঢাকাThursday , 20 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় অমি কাজী (২১) ও আজমল হোসেন শায়র (১৮) নামের দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুক্তারপুর সেতুতে এ দুঘটনা ঘটে।
নিহত অমি মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে ও শায়র নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।