ঢাকাThursday , 20 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৯

Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ মে) ভোরে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন সংবাদ পান বিজিবির সদস্যরা। পরে অভিযান চালিয়ে সমেলমানপুর গ্রাম থেকে দুই পুরুষ, তিন নারী ও চার শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।