ঢাকাWednesday , 19 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে নিহতদের পরিবারের পাশে ফরিদপুরের ডিসি

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বজ্রপাতে নারীসহ নিহত চারজনের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। নিহতদের প্রত্যেক পরিবার প্রশাসকের জি আর (ক্যাশ) তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ অনুদান দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার।
ইউএনও মাসুম রেজা জানান, নিহত পরিবারের মাঝে অনুদানের অর্থ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত মানুষকে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দেয়া হয়।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘নিহত চার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে। মঙ্গলবার রাতেই নিহত চারজনের বাড়িতে গিয়ে তাদের হাতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেই।’
তিনি আরও বলেন, ‘নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা ছাড়াও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মে) বিকেলে ফরিদপুর পৌরসভার মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৩৮) নামে এক নারী। অপরদিকে বজ্রপাতে মারা যান কৃষক কবির মোল্লা (৪৮)। তিনি ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে।
এছাড়া সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে বজ্রপাতে মারা যান দুলাল খান (৫৮) নামে এক কৃষক এবং মধুখালী উপজেলার চাঁদপুরে কবির শেখ (৪০) নামে আরও এক কৃষক বজ্রপাতে মারা যান।