ঢাকাWednesday , 19 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ শিশুর মরদেহ মিলল কর্ণফুলীতে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ইমাম হোসেন আবির (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।
বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ইমাম হোসাইন আবির দক্ষিণ পোমরা মোতোয়াল্লী পাড়ার বাসিন্দা মুহাম্মদ সৈয়দুর রশীদের একমাত্র সন্তান।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, ‘গতকাল (মঙ্গলবার) শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়। এরপর দিনভর অভিযান চালিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। আজকে সকাল ১১টার দিকে বেতাগী গ্রাম এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’