সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরের আসলে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে দৌড়ে যাচ্ছিলেন। এসময়ে বজ্রপাতে তিনি নিহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

