ঢাকাThursday , 13 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে নতুন জামা পেল সুনামগঞ্জের ৫০০ হতদরিদ্র শিশু

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অন্যতম সংগঠক মরহুম হোসেন বখ্ত এর নামে গড়ে তোলা ‘হোসেন বখ্ত ফাউন্ডেশন’ -এর উদ্যোগে ৫০০ শিশুকে ঈদ উপহার হিসেবে ঈদের নতুন জামা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার শিশুদের হাতে নতুন জামা তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও ‘হোসেন বখ্ত ফাউন্ডেশন’ -এর সদস্য, হোসেন বখ্তের ছেলে পৌরমেয়র নাদের বখ্ত।
নতুন জামা বিতরণকালে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আজকে সত্যি খুব ভালো লাগছে। ঈদ উদযাপনের জন্য ৫০০ শিশুকে হোসেন বখ্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন জামা দেয়া হচ্ছে। তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাই।
পৌরমেয়র নাদের বখ্ত বলেন, ‘উপার্জনশীল পরিবারের লোকজন প্রতিটি উৎসবে, ঈদে, আনন্দে তাদের শিশুদের নতুন জামা কিনে দেন। কিন্তু দরিদ্র লোকজন ইচ্ছে করলেও অনেক সময় সন্তানের জন্য নতুন জামা কিনতে পারেন না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদের ঈদ উপহার হিসেবে নতুন কাপড় দেয়া হয়েছে।’