লাইফস্টাইল ডেস্ক : জন্মের পর থেকে খাওয়া ঘুমে কোনো অনিয়ম নেই। মাঝে মাঝে হাত পা নেড়ে খেলা করা আর মৃদু আওয়াজে আনন্দ করা যেন তার কাজ। অথচ সোনামনির বয়স ছয় মাস পেরুলেই দেখা যায় অশান্তির শুরু। খাবারে অরুচির সঙ্গে রাতে ঘুমানো নিয়ে করতে থাকে নানা টালবাহানা। ইদানিং টুকিটাকি সমস্যাও দেখা দিচ্ছে তার শরীরে। সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন তাকে নিয়ে বসে থাকা ছাড়া উপায় থাকে না। তাই শিশুর করা এসব সমস্যা নিয়ে অনেক মা-বাবা খুব চিন্তায় থাকেন। সমস্যার সমাধানে বাবা মায়ের জন্য তুলে ধরা হল কিছু প্রাকৃতিক উপায়।
* রাতে যেসব শিশু নিজেও ঘুমায় না, বাবা-মাকেও ঘুমাতে দেয় না তাদের জন্য পিঁয়াজ খুব কার্যকরী। সেজন্য এক লিটার পানি ফুটিয়ে নিন। গরম পানিতে মাঝারি আকারের দুটি পিঁয়াজ মিহি কুচি করে দশ মিনিট ভিজিয়ে রাখুন। পানি ঠাণ্ডা হলে পানিটি ছেকে নিতে হবে। এবার এক চা চামচ পিঁয়াজের পানির সঙ্গে পাঁচ ফোটা বিশুদ্ধ মধু মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিলে শিগগিরই বাচ্চার অনিদ্রা কেটে যাবে।
* যে সব বাচ্চা ভাত খেতে শিখেছে এবং কৃমি রোগে ভুগছেন তাদের এক চা চামচ পিঁয়াজের রস নিয়ম করে খাওয়ালে কৃমির সমস্যা দুর হবে। বাচ্চার বদ হজমের সমস্যা থাকলেও সেরে যাবে।
* বাচ্চা বারবার মল ত্যগের জন্য দূর্বলতায় ভুগছে? দু’চামচ পিঁয়াজের রসের সঙ্গে এক চা চামচ আদার রস এবং এক চিমটি গোলমরিচ মিশিয়ে খাওয়াতে পারেন। শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসবে।

