ঢাকাSunday , 9 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে বজ্রপাতে শিশুর মৃত্যু

Link Copied!

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে তারিম ইসলাম (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝিনুক (১২) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে রোববার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত তারিম ইসলাম ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে ও আহত ঝিনুক মাসুদ আলমের কন্যা।
ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, দুপুরে বাড়ির সামনে দুই শিশু খেলা করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে পুকুর পাড়ে একটি ফাঁকা ঘরে আশ্রয় নেয়। এসময় সেখানে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। তাদের দুই শিশুকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিমকে মৃত ঘোষণা করেন। শিশু ঝিনুক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।