ঢাকাSunday , 9 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেট কারের চাপায় সাদিকুল হক (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের তিন যাত্রী। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার (৯ মে) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কামারয়খন্দের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুল শরীয়তপুরেরর গোসাইরহাটের চর ভুঈয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চৌধুরী জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন সাদিকুল। তিনি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার অপর একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাদিকুলসহ প্রাইভেট কারের তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিকুল।