ঢাকাSaturday , 8 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় এন‌জিও কর্মকর্তার মৃত্যু

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় ট্রাকের ধাক্কায় হা‌ফিজুল ইসলাম (৪৮) না‌মের এক এনজিও কর্মকর্তা নিহত হ‌য়েছেন। শনিবার (৮ মে) সকা‌ল ৮টায় নগরীর কে‌ডিএ ভবনের সাম‌নে এ দুর্ঘটনার ঘ‌টে।
মৃত হাফিজুল এন‌জিও আশা ফুলবা‌ড়িগেট শাখার ম্যানেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। তার আশা এন‌জিওর প‌রিচয় নম্বর ০৭৬৪৮। তি‌নি পাইকগাছা উপ‌জেলার আবু বক্কর সি‌দ্দি‌কের ছে‌লে।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্তুনু বলেন, শনিবার সকা‌লে তিনি বা‌ড়ি থে‌কে কর্মস্থ‌লের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টায় তি‌নি শেখপাড়া বাগান বা‌ড়ি জা‌মে মস‌জি‌দের কা‌ছে পৌঁছা‌লে পেছন থে‌কে এক‌টি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এসময় তি‌নি ছিট‌কে প‌ড়েন। এতে মাথা থেত‌লে ঘটনাস্থ‌লেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ (খুমেক) হাসপাতালে পাঠায়।
ত‌বে এ ঘটনায় ট্রাক বা চালক কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।