ঢাকাWednesday , 5 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকারে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রাইভেটকারে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
বুধবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর অভিযানিক একটি দল তাদের আটক করে।
আটকরা হলেন-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. পারভেজ আক্তার(২১) ও দর্শনা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার মো. লাল্টুর ছেলে মুন্না (২২)।
র‌্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মধুখালীর আড়পাড়া গ্রামে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক দ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত সাতটি সিম, চারটি মোবাইল ফোন একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকদের উদ্ধারকৃত সব আলামতসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।