ঢাকাWednesday , 5 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনও ধোঁয়া উড়ছে সুন্দরবনে

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মঙ্গলবার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনের আগুন নেভানো হলেও বুধবার সেখাকার কয়েকটি স্থান থেকে ধোয়া উড়তে দেখায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়ার কাজ শুরু করেছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন দুপুর একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে কোনো আগুন লাগেনি। সোমবার যে স্থানে আগুন লেগেছিল মঙ্গলবার বিকেলে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপরও বুধবার দুপুরের দিকে আগুনে পুড়ে যাওয়া এলাকার কয়েকটি স্থানে ধোয়া দেখতে পাওয়ায় আবারও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দেয়া শুরু করেছে।
তিনি আরও বলেন, বুধবার অধিকতর সতর্কতার অংশ হিসেবে আগুন লাগা স্থান পরিদর্শন করার কথা ছিলো বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। আমরা নির্ধারিত সেই কাজটি করছি।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, নতুন কোনো স্থানে আগুন লাগেনি। পূর্বের আগুন লাগার কয়েকটি স্থানে আবারও ধোয়া দেখতে পাওয়ায় সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পানি দিচ্ছে।