ঢাকাTuesday , 4 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জুয়ার টাকাসহ গ্রেফতার ১৫

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে দু’টি পৃথক অভিযানে ১৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকেই নগদ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
সোমবার (৩ মে) রাত সাড়ে ১১টায় আরএমপি গোয়েন্দা শাখার দু’টি দল পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
মঙ্গলবার (৪ মে) আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশের একটি দল নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালায়।
এসময় ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মামুন শেখ (৩০), জহুরুল ইসলাম (৩৪), মো. বাশির (২৮), সুজন আলী (৩০), ওমর ফারুক (২৮), বুলবুল হোসেন (২৫), রন্টু মিয়া (৩৮), মো. রহিম (৩০), মো. সেন্টু (৪০) ও মো. নাদিম (২৫)।
এদিকে একইসময়ে অপর একটি দল নগরীর খড়বোনা নদীরপাড় এলাকায় অভিযান চালায়।
এসময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. লিটন (৪৬), মো. রকি (৩৬), আনারুল ইসলাম (৪০), শান্ত ইসলাম (২৫) ওশহিদুল ইসলাম (৪৫)।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।