ঢাকাTuesday , 4 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. আবুল কালাম ওরফে ড্রিস্টিক কালাম (৩৭) এবং ওয়াহিদুল ইসলাম (২৩)।
মঙ্গলবার (৪ মে) সকাল ১০টার দিকে নগরের গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে আজ (মঙ্গলবার) ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।