ঢাকাSunday , 2 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১০০ নারী পেলেন সেলাই মেশিন

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২ মে) দুপুরে শহরের টাইমস্কয়ার ভবনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর উপজেলা) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার।
এসময় সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, বিধবা ও হতদরিদ্র ১০০ নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইথেন এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নওগাঁ চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল সেলাই মেশিনগুলো বিতরণ করেন।
ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, আমার এ ছোট প্রচেষ্টাকে যদি আপনারা কাজে লাগিয়ে আয় করতে পারেন তাহলে সফল হবেন আশা করছি।
এছাড়া আগামীতে আরও দেড়শতাধিক মেশিন দেয়ার অঙ্গীকার করেন তিনি।
প্রধান অতিথি ছলিম উদ্দিন তরফদার বলেন, গ্রামের হতদরিদ্র নারীরা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কর্মসংস্থান করতে পারেন না। আপনারা নিজে পায়ে দাঁড়িয়ে আগামীতে আরেকটি মেশিন কেনার সামর্থ্য অর্জন করলেই সফলতা আসবে বলে মনে করি।