ঢাকাSunday , 2 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গলাকাটা মরদেহ উদ্ধার

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অরুণ সাহানা (৫৪) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মে) সকাল ১০টায় সদর উপজেলার হাসাইগাড়ি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অরুণ উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের মৃত রুপচানের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধান কাটার মৌসুমে গত ৫-৬ বছর থেকে অরুণ সাহানা তার গ্রামের পাশে হাসাইগাড়ি মাঠের খলিয়ানে (গ্রামের উঠান) পাহাদার হিসেবে থাকতেন। এ বছরও তিনি পাহাদার হিসেবে ছিলেন সেখানে। রাতের কোনো একসময় তাকে জবাই করে হত্যা করা হয়। সকালে গ্রামের লোকজন দেখে থানায় সংবাদ দেয়।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।