নিজস্ব প্রতিনিধি : অদ্য ২৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ. কে. এম. আলতাফ হোসেনের নেতৃত্বে সহযোগী কর্মকর্তা ও স্টাফসহ অবৈধভাবে পাচারকালে সেগুন গোল ও চিড়াই কাঠ ৩৪৫.২১ ঘনফুট ১৩৯০ টুকরা বোঝাই কভার্ডভ্যান আটক করা হয়। যার নং-ঢাকা মেট্রো-ট-২২-৭৭১৫। জব্দকৃত কভার্ডভ্যান ও বনজ দ্রব্য করেরহাট রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে ইউ.ডি.ও.আর নং ১২/অব ২০২০-২০২১ দাখিল করা হয়েছে।

