নিজস্ব প্রতিনিধি : গতকাল ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ. কে. এম. আলতাফ হোসেনের নেতৃত্বে সহযোগী কর্মকর্তা ও স্টাফসহ অবৈধভাবে পাচারকালে ৮৬৯ টুকরা কাঠবোঝাই ট্রাকসহ আটক করা হয়। যার নং- ঢাকা মেট্রো-ট-১৪-২৮৮৭। আটককৃত কাঠের মধ্যে রয়েছে- ৩১.৩৬ ঘনফুটের ১০ টুকরা সেগুন গোল কাঠ, ১৯.০৯ ঘনফুটের ১৯ টুকরা সেগুন রদ্দা কাঠ ও ২৮৭.৬৩ ঘনফুটের ৮৪০ টুকরা গামার চিড়াই কাঠ। জব্দকৃত গাড়ি ও বনজদ্রব্য করেরহাট রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে ইউ.ও.আর নং ১১/ধুম অব ২০২০-২০২১ দাখিল করা হয়েছে।

