ঢাকাWednesday , 28 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলু ও ফখরুল আপন দুই ভাই। এছাড়াও শাবনুর, হাবিব ও লাদেন নামে আরও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাধুরাপুর হাওরে নিজের জমির পাকা ধান কাটছিলেন কৃষকরা। হটাৎ ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও ফখরুল নামে দুই ভাইয়ের মৃত্যু হয় এবং পাশে থাকা আরও তিনজন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।