ঢাকাTuesday , 27 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের কেন্দ্রীয় নেতা জামী গ্রেফতার

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব তারাপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা জামী কিশোরগঞ্জ শহরের সতাল দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ।
পুলিশ জানায়, ৩০ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালান আন্দোলনকারীরা। এ সময় তারা আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা বাদী হয়ে ১ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি মাওলানা জামীকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, এসব মামলার অভিযুক্তদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ২৭ এপ্রিল পর্যন্ত এসব মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন এজাহারভুক্ত।