ঢাকাSunday , 25 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডু্বে তাসকিয়া খাতুন (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের এক ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।
রোববার (২৫ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসকিয়া খাতুন থানার রাধানগর গ্রামের আলহাজ আলীর মেয়ে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সকালে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিয়া খাতুন। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায়।
পরে উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারে লোকজন। দীর্ঘ এক ঘণ্টা পর ডোবাতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।