সোনারগাঁও সংবাদদাতা : গত ২২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশে সোনারগাঁওস্থ ঢাকা-চট্টগ্রাম-কাঁচপুর নামক স্থানে সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা ও কর্মচারিগণ অবৈধ বনজদ্রব্য ভর্তি একটি ট্রাককে ঢাকা অভিমুখে দ্রুতগতিতে পালানোর সময় ধাওয়া করে নারায়ণগঞ্জ সদর সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ চর সৈয়দপুর পুলিশ চেক পোস্টের সহযোগিতায় আটক করা হয়। যার নং-ঢাকা মেট্রো-ট-১৫-২৭৯১। পরে ট্রাকটি তল্লাশি করে পরিবাহিত অবৈধ বনজদ্রব্য গজারি (শাল) বল্লী কাঠ জব্দ করা হয়। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। জব্দকৃত বনজদ্রব্য, ট্রাক ও মালামাল নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সদর সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্রের হেফাজতে এনে বন মামলা দায়ের করা হয়।
Like this:
Like Loading...
সম্পর্কিত