ঢাকাSaturday , 24 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে অস্ত্র ও গুলিসহ আটক ১

Link Copied!

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে থানার কুটিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মো. হানিফ প্রকাশ রোমন (২৯)। তিনি সোনাগাজীর বাদুরিয়া এলাকার মো. সাহাব উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
র‌্যাব জানায়, ফেনীর সোনাগাজী থানার কুটিরহাট এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলেও তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে উপস্থিত সবার সম্মুখে তার দেহ তল্লাশি করে একটি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।