নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. লুৎফর রহমান সরকার আর নেই। তিনি ঢাকায় উত্তর কাফরুল এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মো. লুৎফর রহমান সরকার গতকাল দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকায় রাজধানীর কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মরহুম মো. লুৎফর রহমান সরকার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আজ সকালে উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দিঘুলিয়া উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে আনিস কায়সার আমেরিকা প্রবাসী এবং ২ মেয়ে কানাডাতে বসবাস করছেন। পরিবারের সদস্যগণ মরহুমের আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. লুৎফুর রহমান সরকারের মৃত্যুতে দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র প্রধান সম্পাদক তালুকদার রুমী গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

