ঢাকাSunday , 18 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুয়েল হত্যা : আরও এক আসামি গ্রেফতার

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গোলাম মর্তুজা অনিক (২৯) নামের আরও এক আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতার গোলাম মর্তূজা অনিককে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগার পাটানোর আদেশ দেন।
লালমনিরহাট ডিবি (ওসি) ওমর ফারুক জানান, রোববার (১৮ এপ্রিল) সকালে শ্রীরামপুর ইউপির ইসলামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যাকাণ্ডে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কোর্টে আত্মসমর্পণকৃত আসামি ১২ জন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সে দীর্ঘ দিন আত্নগোপনে ছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়।