ঢাকাSunday , 18 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শিশুবক্তা’ রফিকুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে জিজ্ঞাবাদের জন্য কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় নিয়ে যাওয়া হয়।
রফিকুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২-এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে হাজতি নম্বর-৯৩৮/২১ গাছা থানার একটি মামলায় দুপুরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়। ৭ এপ্রিল তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরের দিন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরদিন বাসন থানায়ও একই আইনে অপর একটি মামলা দায়ের করা হয়।