ঢাকাSaturday , 17 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে স্বামীর হাতে স্ত্রী খুন

Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে জেসমিন বেবী (৩০) নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) উপজেলার পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম নুর জামাল (৩৫)। তিনি পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের ছোবাহান মীরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ১০-১১ বছর আগে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছয়আনী গ্রামের মোশারফ আকনের মেয়ে জেসমিন বেবির সঙ্গে নুর জামালের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায়ই জেসমিনকে মারধর করতেন স্বামী নুর জামাল। এই দম্পতির সাত বছর বয়সী এক মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, জেসমিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।