ঢাকাThursday , 15 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেপরোয়া ট্রাক কেড়ে নিল প্রকৌশলীর প্রাণ

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে লকডাউনে ট্রাকচাপায় রাসেল মৃধা (৩৫) নামের সড়ক ও জনপথের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ময়মনসিংহ নেত্রকোনা সড়কে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মৃধা নেত্রকোনা সড়ক ও জনপথের সহকারীর প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের বাসিন্দা বলে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান।
তিনি বলেন, সকাল ১১টায় বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।