ঢাকাThursday , 15 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলেশ্বর নদে মিলল ২০ কেজির কোরাল

Link Copied!

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে হাসান মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসান মিয়ার কাছ থেকে ইউনুছ নামের এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন।
এর আগে বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে বলেশ্বর নদে ধরা পড়ে মাছটি।
পাইকারি ব্যবসায়ী ইউনুছ বলেন, বুধবার রাতে হাসান মিয়ার জালে কোরালটি ধরা পড়ে। ৮০০ টাকা কেজি দরে মাছটি আমি কিনে নিয়েছি।
তিনি আরও জানান, এর আগে ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে এ নদীতে।
পরে পাথরঘাটা বাজারে এনে মাছটি কেটে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেন ইউনুছ।