ঢাকাWednesday , 14 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেলা অবস্থায় ৭ যুবক গ্রেফতার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়া খেলার অপরাধে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার।
আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের আকবর হোসেনের ছেলে মো. নুর হোসেন (৫৫), একই গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. রহিম আলী (৩০), আব্দুল হাইয়ের ছেলে মো. হারুনুর রশিদ (৩৩), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. সোহেল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের ফুরুক মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. জমির আলী (২৮), বাহুবল উপজেলার আব্দুল হেকিমের ছেলে মো. সেলিম মিয়া (৩২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পুরানবাজারে নদীর বাঁধে জুয়া খেলারত অবস্থায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।