ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার যে ৫ অডিও নিয়ে তোলপাড়

Link Copied!

Khaleda1ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মোবাইলে গোপন কথোপকথনের ৫ অডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয় মন্ত্রিসভার বৈঠকেও এ অডিও বার্তা নিয়ে তোলপাড় হয়। বৈঠকে খালেদা জিয়ার বেশ কয়েকটি মোবাইলে গোপন কথোপকথনের অডিও বার্তা শোনানো হয়।
বাংলা লিকস নামের একটি একাউন্ট থেকে ইউটিউবে আপলোড করা এসব কথোপকথন। যদিও খালেদা জিয়ার সেই কপোথকথনগুলো চার বছর আগের। চার বছর আগে ঢাকায় বিএনপির একটি সমাবেশের সময় দলের কয়েকজন নেতার সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়া মোবাইলে এ কথাগুলো বলেন। যেখানে নেতাদের নানা নির্দেশ দিতে শোনা যায় খালেদাকে। আর সেই অডিওগুলোই এখন ইউটিউবে সাড়া ফেলেছে। ‘খালেদা জিয়ার নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা’-এমন কথা রয়েছে অডিও ফাইলগুলোর শিরোনামে।
মোবাইলে তখন খালেদা জিয়া কথা বলেন ঢাকা মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ কয়েকজরেন সঙ্গে। যেখানে তিনি বিভিন্ন সমাবেশ বা কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।