ঢাকাThursday , 8 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত মদপানে ভ্যানচালকের মৃত্যু

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে উপজেলার শ্রীখন্ড গ্রামে অতিরিক্ত মদ পানে মাহাবুর রহমান (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীখন্ড গ্রামে মাহাবুর রহমান নামে এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে বুধবার রাতে চারঘাট পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, চোলাই মদ পান করে অসুস্থ হয়ে রাত ১১ টার দিকে মাহাবুর বাড়িতে ফেরেন। পরিবারের লোকজন তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা ধারণা করছেন- অতিরিক্ত মদপানেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া পরিবারের লোকজন জানিয়েছে, মাহাবুরের শ্বাসকষ্টের সমস্যাও ছিল।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।