ঢাকাThursday , 8 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার খালেকের দোকান এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু।
তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরে নিহতের মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় পাঠিয়ে দিই।’
স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, ‘অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভাষায় কথা বলতেন। এছাড়াও তার হাতে সবসময় একটা লাঠি থাকত। ওই লাঠি দিয়ে তিনি মহাসড়কের বিভিন্ন গাড়ি থামানোর চেষ্টা করতেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময়ে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘লোহাগাড়া থানা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।’