ঢাকাSaturday , 27 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ছোট ভাই শিমুল হোসেনের (১৬) হাতে বড় ভাই সাকিব হোসেন (১৮) খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) রাতে নগরীর উপকণ্ঠ হাড়ুপুর বাগানপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
শনিবার (২৭ মার্চ) সকালে নিজবাড়ি থেকে সাকিবের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব হোসেনের বাবার নাম হেলিন। পেশায় তিনি একজন ট্রাকচালক।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। এরপর কাশিয়াডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা-মা দুইজনেই এসময় বাড়িতে ছিলেন না। সকাল থেকেই শিমুল বাড়িতে নেই বলে জানা গেছে।
তিনি আরও বলেন, সাকিব এসএসসিতে অকৃতকার্য হয়ে আর পড়াশোনা করেনি। ছোট ভাই শিমুল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে সাকিব মাদকের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলাও আছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট ভাই শিমুলই তার ভাইকে গলাকেটে হত্যা করে পালিয়েছে। ঘটনাটি আর্থিক লেনদেনজনিত কারণে ঘটতে হতে পারে ধারণা করা হচ্ছে।
শিমুলকে আটকের চেষ্টা চলছে এবং এ নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।