ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে

Link Copied!

Ershadনিজস্ব প্রতিবেদক : অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করা যায় না। আজ অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। কী করে আপনি শান্তি ফিরিয়ে আনবেন। আমি দেখছি দেশের সকল ভবিষ্যৎ অনিশ্চিত। সবারই ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।’
সোমবার দুপুরে রাজধানীর বনানী পার্টি কার্যালয়ে নরসিংদী জেলার কিছু সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন ও সরকারের প্রতি ইঙ্গিত করে জাপা চেয়ারম্যান বলেন, ‘উনি ৫ জানুয়ারি সমাবেশ করতে চাইলেন তাকে কেন সমাবেশ করতে দেয়া হলো না জানি না। দেননি ভালো কথা। কিন্তু তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে, তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে আসলেন। তাকে আবার জগতে পরিচয় করিয়ে দিলেন। উনি আজ আন্দোলন করছেন নিজের জন্য। নাহলে নিজের দলও বিলীন হয়ে যেত। আপনারাই আবার দলকে জাগিয়ে তুললেন।’
সরকারের উদ্দেশে বলেন, ‘আজ আমাদের ছেলেমেয়ে, নাতি-নাতনি ও শির্ক্ষাথীরা পরীক্ষা দিতে পারছে না। কী করে অবরোধ ধর্মঘট প্রত্যাহারের জন্য আবেদন করি। বলেন, ধর্মঘট প্রত্যাহার করুন। তা না করে তাকে ১৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন রাখা হলো। উনি এমন একজন মানুষ যে বিদ্যুৎবিহীন থাকলে তাকে খবরের শিরোনাম করতে হবে?’
সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, ‘এ সরকার সবদিক দিয়ে ব্যর্থ। এ সরকার জনগণের শান্তি দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আজ আমরা রাস্তায় চলতে পারি না। আমার সন্তান স্কুলে যেতে পারে না।’
নরসিংদী জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এমএ হান্নান এমপি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।