ঢাকাWednesday , 24 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থেকে ৪ বছরের শিশু অপহরণের দুইদিন পর মানিকগঞ্জের পদ্মার দুর্গম চর থেকে এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ সময় অপহরণকারীকেও গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, ঢাকার আশুলিয়া থেকে ৪ বছরের শিশু অপহরণের দুইদিন পর মানিকগঞ্জের পদ্মার দুর্গম চর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন অপহরণকারীকেও গ্রেফতার করেছে র‍্যাব।
এ বিষয়ে বুধবার দুপুরে মিরপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।