ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ‎র‌্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মনিরুল ইসলাম নাহিদ (১৯), মৃদুল হাসান (১৯)। দুজনই ময়মনসিংহ নগরীর বাসিন্দা।
সোমবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহ ‎র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জয়নুল আবেদীন পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।