ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

Link Copied!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক সিফাত মিয়া (১৯) নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত মিয়া জামালপুর সদর উপজেলার পলাশতলা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল মাটি নিয়ে আসার সময় খাদে পড়ে স্থানীয় ঠিকাদার শাহীন আলমের ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরচাপায় চালক সিফাত মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’