ঢাকাThursday , 18 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- কালিহাতী উপজেলার ভাবলা এলাকার আলমের ছেলে সোহান (১০) ও নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়ার আয়েন আলীর ছেলে সোহেল (৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, সম্প্রতি সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সোহান একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে পুকুরের পানিতে ডুবে নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়ার আয়েন আলীর ছেলে সোহেল মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।