ঢাকাSunday , 14 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে আবারও শিশু চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। এবার সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রাম থেকে আড়াই মাস বয়সী ঠোয়া মনি নামের এক শিশু চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৪ মার্চ) সকাল ৬টায় চুরি যাওয়া শিশুটিকে দুপুর পৌনে ১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশু ঠোয়া মনিকে উদ্ধার করে পুলিশ।
চুরি যাওয়া শিশু বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামের সুলতান-নারগীস দম্পতির মেয়ে।
বহুলী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন সরকার জানান, শিশুটি ফজরের নামাজের পরে ঘর থেকে হারিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জি বলেন, হারিয়ে যাওয়া শিশুটির বয়স মাত্র আড়াই মাস। বিষয়টি সন্দেহজনক হওয়ায় শিশুটির মা ও খালাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, শিশুটি হারানোর খবর পাওয়া মাত্র চেকপোস্ট বসানো হয়। দুপুরে ভদ্রঘাট এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশুটির মামা ও মামিকে আটক করা হয়।