ঢাকাSaturday , 13 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের খাস জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহমুলক (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নে নূরনগর গ্রামে এই সংর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরনগর গ্রামের পাশের খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের ফিরোজ আলী ও ফজল আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে এই জমি দখলের জন্য দুই পক্ষের লোকেরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ফজল আলীর পক্ষের শাহমুলক নিহত হয়েছেন।
এছাড়া সংঘর্ষে আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও সিলেট এম এ জি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে’।