ঢাকাThursday , 4 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে ১০ মণ জাটকা জব্দ

Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৬টায় উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুরে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় মাছ গুলো বিতরণ করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে জাটকা বহনকারীরা আগেই সরে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।