ঢাকাMonday , 22 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়েলের আগুনে ৫ দোকান ও ৪ বসতঘর পুড়ে ছাই

Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজংয়ে মশার কয়েলের আগুনে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কনকসার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
কনকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভোরে স্থানীয় রমজান মিয়ার বসত ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। আগুনে পুড়ে যায় স্থানীয় আতাউর রহমানের পাঁচটি দোকান, রমজান মিয়ার দুটি ও রমন মাঝির দুটি বসতঘর। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।