ঢাকাMonday , 22 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় ভাড়ায় মোটরসাইকেল চালক আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। নিহত আছমাউল মোড়েল ডুমুরিয়ার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শুভংকর রায় (২৫), সুধাময় বালা ওরয়ে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) ও দিপংকর রায় (২৮)। এদের বাড়ি ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গা নামক স্থানে।
রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ১৯ অক্টোবর রাতে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরের দিন ২০ অক্টোবর ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার নিকট থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগস্ট আসামির সকলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় এজাহারভূক্ত আট আসামিকে খালাস দেয়া হয়েছে।