ঢাকাSunday , 1 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ দিনের রিমান্ডে রিজভী

Link Copied!

rizvi-3নিজস্ব প্রতিবেদক : বাড্ডা থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজের আদালতে পুলিশ রিজভীকে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে তিনদিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন।
শুক্রবার গভীর রাতে বারিধারার একটি বাসা থেকে রুহুল কবির রিজভীকে আটক করে র‌্যাব। পরদিন বিকেলে প্রথমে তাকে নেয়া হয় বাড্ডা থানায়। সেখান তাকে পরে তাকে আবার গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
র‌্যাবের হাতে আটক হওয়ার আগে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন রিজভী। অজ্ঞাত স্থান থেকেই তিনি ই-মেইলে গণমাধ্যমে দৈনিক বিবৃতি পাঠাচ্ছিলেন। সর্বশেষ শুক্রবার ২০ দলের ৭২ ঘণ্টার হরতালের ঘোষণাটিও আসে রিজভীর মাধ্যমে। হরতালের ওই ঘোষণা আসার রাতেই তাকে আটক করে র‌্যাব।
এরআগে গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে যান।